গাইবান্ধায় জামাইয়ের অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শাশুড়ি নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৬, ১৯:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:৫৫

966f7df70ca0dc7ff89f8ea0fdf35f32-Gaibandha-গাইবান্ধার সাদুল্লাপুরে জামাইয়ের ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আয়শা বেগম ওরফে সাদা রাণী (৫৫) নামে শাশুড়ির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বদলাগাড়ীর ইট ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য জানান।
নিহত সাদা রাণী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানী সাদেকপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী।
ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বদলাগাড়ী গ্রামে তার মেয়ে জামাই তোতা মিয়ার বাড়ি থেকে শনিবার বিকেলে সাদা রাণী তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মেয়ে জামাইয়ের ব্যাটারী চালিত অটো রিকশা করে বাড়ি রওনা হন। অটো রিকশাটি বদলাগাড়ী ইটভাটা এলাকায় পৌঁছালে তার শাড়ির উপরে থাকা ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে গলা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম