ফুটপাতে ট্রাক, নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১

গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাতে উঠে পড়া মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও দুধের লরি চাপায় আরেকজন নিহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।

ওসি মীর গোলাম ফারুক জানান, কালিয়াকৈরের মাহমুদ জিন্স লিমিটেড কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকেরা বাসায় ফিরছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে ফুটপাতে উঠে গেলে চাপা পড়েন আয়েশা আক্তার (৩২) ও জোবেদা আক্তারকে (৩০) চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে।

এর আগে সন্ধ্যায় রিকশায় করে বাসায় ফেরার পথে চান্দনা চৌরাস্তার মর্ডান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মী জুলেখা আক্তার (৪০) নিহত হন। আড়ং মিল্ক কারখানার দুধ বহনকারী লরি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ওই লরির কায় চাপা পড়ে নিহত হন জুলেখা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম