নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আ.লীগ নেতার ছেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২০

নিখোঁজের তিন দিন পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মিয়ার বড় ছেলে বাপ্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার ১১নম্বর ওয়ার্ডের সোলেমান বেপারীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজ থাকায় গত ২০ ফেব্রুয়ারি তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি বলেন, বাপ্পী গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাসা থেকে বের হন। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ২০ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। সোমবার ১১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছি।

তিনি জানান, প্রাথমিকভাবে তার শরীরের কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। পোস্টমর্টেম করার পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সার্বিক বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান