ভোলার চরে বহিরাগতদের সশস্ত্র মহড়ার অভিযোগ, উড়ছে লাল নিশান

ভোলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল দখলের উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসীরা গভীর রাতে সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর সুবর্ণচরের খোকনের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী চরের ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারপিট ও ঘরবাড়ি ভাঙচুর করে চরের মধ্যে লাল নিশান টাঙিয়ে দিয়ে যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, ‘বুধবার গভীর রাতে চরমোজাম্মেলে বহিরাগতদের প্রবেশ করার সংবাদ পেয়েছি। সকালে স্পিডবোর্ড যোগে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

চরের বাসিন্দারা জানান, মেঘনার ভাঙনে অসহায় হয়ে ১৫ বছর আগে স্বপরিবারে তজুমদ্দিনের এই চরে তারা বসবাস করছেন। মাঝে মাঝে বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে লুটপাট ও মারপিট করে। বুধবার গভীর রাতে চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন উত্তর পাশে ঘুমন্ত চরবাসীর উপর খোকন বাহিনী হামলা করে প্রায় ৫০০ একর জমিতে লাল নিশান টাঙিয়ে দেয়।

চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী জানান, নদীভাঙা অসহায় মানুষগুলোই মেঘনায় জেগে ওঠা চরগুলোতে বসবাস করেন। চরমোজাম্মেলের প্রায় ১০ হাজার মানুষের নিরাপত্তা প্রয়োজন।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, প্রায় সময়ই চরের নিরীহ মানুষের ওপর বহিরাগতরা হামলা ও লুটপাট চালায়। চরবাসী আতঙ্কে রয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প প্রয়োজন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান