এ বছরেই শেষ হবে নতুন কন্টেইনার ইয়ার্ডের কাজ

মোংলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০

ধারাবাহিক উন্নয়নের ফলে মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। এজন্যই বন্দরকে ঘিরে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়। কয়েকটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে এবং কয়েকটির কাজ চলছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বন্দরের কন্টেইনার ইয়ার্ড নির্মাণ। পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রে বন্দর জেটির কন্টেইনার ইয়ার্ডের জায়গা সংকলুন দেখা দিলে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন এই কন্টেইনার ইয়ার্ডে একসঙ্গে এক হাজার ৫০টি কন্টেইনার রাখার ধারণ ক্ষমতা ধরে এটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ৯০ শতাংশ কাজ শেষও হয়েছে। চলতি বছরের যেকোনও সময়ে নতুন এই কন্টেইনার ইয়ার্ড চালু করা হবে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মুন্সি মাকরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

কন্টেইনার ইয়ার্ড

বন্দরের সিভিল ও হাইড্রোলিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহফুজুর রহমান বলেন, বন্দরের চাহিদা ও সক্ষমতা বৃদ্ধিতে ২০১৯ সালের ১ অক্টোবর এই প্রকল্পের কাজ শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকা। চলতি বছরই প্রকল্পের কাজটি শেষ করা হবে। 

সম্প্রতি শেষ পর্যায়ে নতুন এই প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি জানান, মোংলা বন্দরে পণ্য আমদানি ও রফতানির চাপ সামলাতে নতুন কন্টেইনার ইয়ার্ড-৮ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যা প্রায় শেষের পর্যায়ে। চলতি বছরই এটি চালু করা হবে। 

তিনি আরও বলেন, শুধু কন্টেইনার ইয়ার্ড নয়, মোংলা বন্দরকে গতিশীল করতে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ভিটিএম আই এস প্রকল্পসহ মূল ৫টিসহ মোট ১৩ জেটির পাশাপাশি আরও ৯ টি জেটি নির্মাণেরও কাজ চলছে।

কন্টেইনার ইয়ার্ড

চেয়ারম্যান বলেন, ‘আমাদের ১৩০ কিলোমিটার দীর্ঘ পশুর চ্যানেল আছে। এই চ্যানেলের নাব্য বৃদ্ধি করা, মোংলা-খুলনা রেল কানেকশনটা হবে, পদ্মা সেতু যখন নির্মাণ শেষ হবে তখন মোংলা বন্দরের ব্যবহার চারগুণ বেড়ে যাবে।’

মোংলা বন্দরের ব্যবসায়ী মের্সাস নুরু অ্যান্ড সন্সের স্বত্তাধিকারী এইচ এম দুলাল বলেন, নানারকম সমস্যার কারণে এক সময় এ বন্দর থেকে আমরা মুখ ফিরিয়ে নেই, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে ব্যবসায়ীদের সুযোগ সুবিধাসহ বন্দরের অবকাঠামোগত দ্রুত উন্নয়ন করায় এ বন্দর ব্যবহারে আগ্রহ হয়ে ব্যবসা করছি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম