রাঙামাটি পৌরসভায় পুনরায় নির্বাচন দাবি জনসংহতির

রাঙামাটি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ২২:৪৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২৩:০৪

জনসংহতি সমিতি

রাঙামাটি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রবিবার রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা অবরোধ পালন শেষে বিকালে এক সমাবেশে তারা এই দাবি জানান।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনসংহতি সমিতির প্রার্থী গঙ্গামানিক চাকমা। ওই নির্বাচনে ব্যাপক জালভোট প্রদান ও ভোট কারচুপির অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।  

সড়ক ও জলপথে অবরোধ

‘ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে’ জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এইদিন রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক ও জলপথে অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধের কারণে সকাল থেকেই রাঙামাটি শহরে সকল প্রকার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিলো। শহর থেকে কোনও বাস, লঞ্চ ছেড়ে যায়নি। অবরোধের সমর্থনে শহরের কয়েকটি স্থানে জনসংহতি সমিতির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। শহরের বিভিন্নস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম