ধসে গেছে সেতুর সংযোগ সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল

বগুড়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-সৈয়দ আহমদ কলেজ সড়কের লোহাগাড়া খালের সেতুর পাশে ধসে গেছে। যেকোনও সময় ধসে যাওয়া অংশে যানবাহন পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। জনগণ গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া-সৈয়দ আহমদ কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া সেতু। প্রতিদিন শত শত যানবাহন ও জনগণ ওই সেতু পেরিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করে। সড়ক ধসে যাওয়ার পরও রড, সিমেন্ট, পাথর, ইট, বালু, কাঠের গুঁড়িবাহী যানবাহন অবাধে চলাচল করছে।

জোড়গাছা গ্রামের প্রভাষক রফিকুল ইসলাম মতিন, লোহাগাড়া গ্রামের কামাল হোসেন মাস্টার, মূলবাড়ী গ্রামের কেরামত আলী মাস্টার, এম রহমান সাগর, সুইটি বেগম, দীঘলকান্দী আব্দুর রাজ্জাক লটকারু, আব্দুল লতিফ মেম্বার, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, লোহাগাড়া গ্রামের বদিউজ্জামান মান্নান, আশরাফ আকন্দ, মোকছেদ আলী, শাহাদত হোসেন প্রমুখ জানান, গত প্রায় দু’বছর আগে অতিরিক্ত বর্ষণ ও বন্যায় সেতুর সড়ক ধসে যায়। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবিলম্বে সংস্কার না করলে ধসে যানবাহন পড়ে প্রাণহানি ঘটতে পারে।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, সুখদহ নদীর ওপর বুড়া মেলা, লোহাগাড়া খালের ওপর সেতুসহ তিনটি সেতুর মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। ডিজাইনের কাজ শেষ হলেই নতুন করে সেতু নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া অন্যগুলোও সংস্কার করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী