পশুর নদীতে কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার

মোংলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪

মোংলার পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এখনও পর্যন্ত কার্গো উদ্ধার কাজ শুরু হয়নি।

ডুবে যাওয়া কার্গো

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর অ্যাংকোরেজ থাকা বিদেশি জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮। রাতে কার্গো জাহাজটি ওই বিদেশি জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এসময় ওই জাহাজের মাস্টারসহ ১০জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে তীরে উঠে যায়।

ডুবে যাওয়া কার্গো

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গোটি পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে নৌযান চলাচলে মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান