মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৬:৪১আপডেট : ০১ মার্চ ২০২১, ১৬:৪১

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের কলুপাড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) সকালে ওই গ্রামের ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। গত ৪ বছর ধরে পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত ছিলেন।

মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে সুজনের মা রহিমা খাতুন তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শ্যালক মেহেদি হাসান জানান, তার বোন তিনা খাতুন গত মাসের ৪ তারিখে তাদের বাড়িতে গেছেন। বাড়িতে সুজনের মা আর সুজন থাকতেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদের খবর দিয়েছে। তিনি বলেন, ‘আমার দুলাভাইকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।’

আবুল বাশার বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী