কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭

চাঁদপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২০:৩৯আপডেট : ০২ মার্চ ২০২১, ২০:৩৯

চাঁদপুরে কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।  মঙ্গলবার (২ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান চালায়।

চাঁদপুর প্রেস ক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫নং কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদেপল্লি, ছায়াবাণী রোড, নতুন আলিমপাড়া, প্রতাপসাহা রোড, মিশন রোড বালুর মাঠ, ট্রাক রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪৭ জন সদস্যকে আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘এ অভিযানে আটকদের আগের রেকর্ড দেখা হচ্ছে। এর মধ্যে কোনও অপরাধী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড পাওয়া যাবে না তাদের অভিভাবককে খবর দিয়ে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনও শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ চলমান অব্যাহত থাকবে। আমরা চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চাই। আমরা গনমাধ্যমের মারফত অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের উপর নজর রাখুন। কোনও অবস্থাতেই তারা যেন অকারণে সন্ধ্যার পর বাইরে বের না হয়।’

মাদক ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট কোনও ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষণ দেখামাত্রই থানা পুলিশকে জানানোর অনুরোধ জানান ওসি।

২-৩-২০

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি