বিবস্ত্র করে নারীকে নির্যাতন: ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২১:২৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:২৮

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এ সময় অভিযোগপত্রের অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। 

এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৫ অক্টোবর নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে নয় জন আদালতে উপস্থিত ছিল। অপর চার জন পলাতক রয়েছে।

উল্লেখ্য, বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও গত বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম