ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, পাঁচটি পয়েন্টে সংঘর্ষ চলছে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১২:০৭আপডেট : ২৮ মার্চ ২০২১, ১২:০৭

সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে হেফাজত নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। বর্তমানে শহরের অন্তত ৫ টি পয়েন্টে বিজিবি-পুলিশের সঙ্গে সংর্ঘষ চলছে বলে জানা গেছে। 

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, পাঁচটি পয়েন্টে সংঘর্ষ চলছে 

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকা অতিক্রম করার পর হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছুড়ে। পরে নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সোনবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশেনে আটকা পড়েছে।

হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহেরর সব দোকানপাটও বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনও যানবাহনও ছেড়ে যায়নি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে হরতালকারীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম