ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু

পাবনা প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৯:০৯আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৯:০৯

পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে শহরের হাউজপাড়া মোড়ে পুরাতন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রথম পর্যায়ে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার ৭.৬৭ কিমি নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে। সারা দেশের মতো ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনায় ইছামতি নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দীন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম