বাগেরহাটে পর্যটক আগমন নিষিদ্ধ

বাগেরহাট প্রতিনিধি                                      
০৩ এপ্রিল ২০২১, ০১:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০১:০৩

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ, সুন্দরবন, জাদুঘর ও হযরত খানজাহানের মাজার এলাকায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটকের আগমন নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নির্দেশে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এসব ট্যুরিস্ট স্পটে পর্যটকদের আগমন নিষিদ্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ ও বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার দুপুর থেকে সব ধরনের পর্যটক আগমন নিষিদ্ধ ঘোষণা করে বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ পাহারা বসিয়েছে।

অন্যদিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের ট্যুরিস্ট স্পট করমজল, হারবাড়িয়া, কটকা-কচিখালী, হিরন পয়েন্ট, দুবলা, টাইগার পয়েন্টসহ গোটা সুন্দরবনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটন বন্ধের নির্দেশ দিয়েছে বন অধিদফতর।

এই বন কর্মকর্তা আরও জানান, শনিবার (৩ এপ্রিল) থেকে গোটা সুন্দরবনে দেশি-বিদেশি কোনও পর্যটককে ঢুকতে দেওয়া হবে না। ইতোমধ্যে যেসব পর্যটক সুন্দরবনে রয়েছেন, তাদের দ্রুত সুন্দরবন থেকে বের করে নিয়ে আসা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি