চোরাকারবারিদের আঘাতে বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ১৮:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:৩২

চোরাকারবারিদের আঘাতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০-এর ৯ এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বালাটারি এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ১৫ ব্যাটলিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, এক ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবির আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ইন্দ্রেশ কুমার যাদব।

বৈঠকে বিএসএফ প্রতিনিধি দল বিজিবিকে জানায়, গত ৪ এপ্রিল গভীর রাতে বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩০/১০-এসের কাছে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের কর্তব্যরত একজন বিএসএফ সদস্য আহত হন। বাংলাদেশি আট থেকে নয় জন চোরাকারবারীর ঢিলের আঘাতে আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার উভয় দেশের চোরাকারবারিরা জড়িত থাকতে পারে বলেও জানায় বিএসএফ। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল তৎপরতা বৃদ্ধিসহ সতর্কতার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

বৈঠক শেষে বিএসএফ কর্তৃক উদ্ধার একটি মোবাইল সেট, দুটি বাংলাদেশি সিমকার্ড এবং সন্দেহভাজন বাংলাদেশি চোরাকারবারিদের নাম বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ প্রতিনিধি দল।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে উভয় বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয় বৈঠকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের