ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৭:৪০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:৪০

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লা (৫০)। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ। এদিন সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার অলি উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের মৃত হাজী সিদ্দিক মোল্লার ছেলে।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার অলি নিজ নামের “অলি আহমেদ মোল্লা” ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী অপপ্রচার চালান। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি করেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, অলি আহমেদ মোল্লা আগামীতে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পোস্টার-ফেস্টুন ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘অলি আহমেদ মোল্লা একজন আওয়ামী লীগের দুর্দিনের কর্মী এবং দলেন জন্য নিবেদিতপ্রাণ। আমার জানা মতে, তিনি মোবাইল ফোনও ভালোমতো চালাতে পারেন না। তারপরও কীভাবে কী হলো বুঝতে পারছি না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’