ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবদল নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২৩:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২৩:৫৮

ফেসবুকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রামনারায়ণপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে আটক করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবদল নেতার নাম আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৪০)। তিনি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। মিন্টু একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিষু পাটোয়ারী বাড়ির শফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।

চাটখিল থানার ওসি বলেন, ‘আবদুল করিম পাটোয়ারীকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিষোদগার করে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার অভিযোগে আটক করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
মহানবী (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস, যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন