পাবনায় মার্কেটে ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

পাবনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ১৭:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭:০৩

কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে সারাদেশের মতো পাবনায়ও খুলেছে সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট। রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই শহরের নিউমার্কেট, হাজী মার্কেট, খান বাহাদুর শপিং সেন্টার, রবিউল মার্কেট ও দই বাজার এলাকার বিভিন্ন দোকানে ভিড় করতে থাকেন ক্রেতারা। ফুটপাতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররাও।

পাবনা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, পুরোদমে দোকান ও বিপণিবিতান খুললেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানছেন না অনেকেই। কোনও কোনও দোকানে বিক্রেতারা হ্যান্ড স্যানিটাইজার রেখে মাস্ক ব্যবহার করলেও অধিকাংশ দোকানে তারা মাস্ক পরছেন না। কেউ কেউ মাস্ক রেখেছেন পকেটে কিংবা থুতনিতে। অসচেতনতায় পিছিয়ে নেই ক্রেতারাও। মাস্ক ছাড়া কেনাকাটা করছেন শিশুদের নিয়েই। দোকানগুলোতে গাদাগাদি করে চলছে বেচাকেনা, নেই কোনও শারীরিক দূরত্ব।

পাবনা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘সরকার আমাদের দোকান খোলার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সব ব্যবসায়ীদের বলা হয়েছে। বার বার সতর্ক করা হচ্ছে। তারপরেও কেউ অবহেলা করলে সেই দায়িত্ব আমরা নেবো না। প্রশাসন মনিটরিং করলে সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

এদিকে, দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করতে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অভিযান চালায় প্রশাসনের মনিটরিং টিম। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা বেশ কয়েকজন দোকানিকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন।

তবে, ঈদের কেনাকাটায় মার্কেটের উপচেপড়া ভিড় হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হবে না বলেই মনে করছে সচেতন মহল। এতে পরিণতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন। পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট সালেহ মোহাম্মদ আলী জানান, গত এক সপ্তাহে হাসপাতালে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। সংকট রয়েছে অক্সিজেনেরও। এ পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান