রফিকুল ইসলাম মাদানী এখন তেজগাঁও থানার রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ২১:১৩আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:১৩

গলার স্বর শিশুদের মতো হওয়ায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী (২৭) কে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজধানীর তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রবিবার দুপুরে কারগার থেকে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম সত্যতা নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়াইব উদ্দিন আহমদ জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযুক্তের রিমান্ড আবেদন জানানো হয়। পরে আদালত ২১ এপ্রিল পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে র‌্যাব তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে র‌্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গাছা থানা পুলিশ ১৩ এপ্রিল গাজীপুর আদালতে রফিকুল ইসলাম মাদানীর ৭ দিনের রিমান্ড আবেদন করে। তারপর ১৫ এপ্রিল  আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে কারাগার থেকে ২ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানীকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের