ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মে ২০২১, ২১:১৪আপডেট : ০৩ মে ২০২১, ২১:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিল্লাল কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, তার গতিবিধি আগে থেকেই পুলিশ সাদা পোশাকে পর্যবেক্ষণ করছিলেন। সোমবার বিকালে তাকে পুলিশ গ্রেফতার করে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে। কারণ একাধিক ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে। তথ্য প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, হেফাজত তাণ্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন বিল্লাল হোসেন। তাকে তাণ্ডবের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা চালায় বলে অভিযোগ ওঠে। তারা জেলা শহরসহ আশপাশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সব হামলার  ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ ও আখাউড়া রেলওয়ে থানায় ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করে ৫৬টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনার সঙ্গে যুক্তরা। এখন পর্যন্ত এসব মামলায় ৪০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড