সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেট প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৬, ২৩:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২৩:৪৬

তারেক রহমানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত এ পরোয়ানা জারি করেন। সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বসে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এতে সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটের নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের