কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন দেওয়ার হুমকিতে জিডি

নোয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২১, ২৩:০১আপডেট : ১০ মে ২০২১, ২৩:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (১০ মে) বিকালে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের মাইন উদ্দিনের ছেলে শাহাদাত সাহেদ এ জিডি করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

হুমকির বিষয়ে শাহাদাত সাহেদ বলেন, ‘পৌরসভার ৯ ওয়ার্ডের আহছান উল্লার ছেলে শাহজান সাজু ফেসবুকে “মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেবো” এই মন্তব্য করেন। যেহেতু মন্ত্রী মহোদয়ের পার্শ্ববর্তী বাড়ি আমার, তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য এই সাধারণ ডায়েরি করেছি।’

ফেসবুকে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহজান সাজু বলেন, ‘ফেসবুকে এমন মন্তব্য আমি করিনি। যে স্ক্রিনশটটির কথা বলা হচ্ছে তা এডিট করে করা হয়েছে।’

ওসি বলেন, ‘যাকে অভিযুক্ত করা হয়েছে তিনিও একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান