দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এগিয়ে চলেছে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ

খুলনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩৪

গ্যাস সঞ্চালন লাইন

খুলনায় গৃহ ও উৎপাদনমুখী কারখানার প্রধান জ্বালানি প্রাকৃতিক গ্যানের সরবরাহ নিয়ে যুগপৎ আশা ও অনিশ্চয়তায় রয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। পাইপ লাইনে গ্যাস সরবরাহের জন্য নেওয়া প্রকল্পটি এখন অব্দি বাস্তবায়িত না হলেও সুন্দরবন গ্যাস কোম্পানির প্রকল্প পরিচালক এস এম রেজাউল ইসলাম জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁচেছে।

তিনি বলেন, খুলনাসহ পাঁচটি জেলায় গ্যাস সরবরাহের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে পাইপ স্থাপনের কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন করে ২০১৬ সালের অক্টোবরে নদীর গভীর থেকে পাইপ স্থাপনের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, খুলনা অঞ্চলের পাইপ লাইনে গ্যাস সরবরাব ছাড়া পদ্মা সেতুর পূর্ণ সুফল পাবে না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তাই অবিলম্বে গ্যাস সরবরাহ প্রকল্পটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ে গ্যাস প্রকল্পের বিষয়ে বৈঠক হয়। সেখানে সুন্দরবন গ্যাস কোম্পানিকে কাজ দ্রুত সম্পন্নের জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম