বাঘায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৫৯

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আক্কাছ আলী (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে আড়ানী স্টেশনের ৩০০ গজ পূর্বে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাঘা উপজেলার আড়ানী স্টেশন মাস্টার সদরুল ইসলাম এ তথ্য জানান।
নিহত আক্কাস আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের মৃত রব্বানির ছেলে।
আক্কাছ আলীর ছেলে ইয়ারুল ইসলাম জানান, বাড়িতে রাগারাগি করে বৃহস্পতিবার রাতে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর শুক্রবার সকালে বিভিন্ন ব্যক্তির কাছে মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে রাগারাগি করে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
বাঘা উপজেলার আড়ানী স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, আক্কাস আলী মরদেহ তার স্বজনরা নিয়ে গেছে।
বাগাতিপাড়া থানার সাব ইন্সপেক্টর ওসমান আলী বলেন,বিষয়টি তিনিও শুনেছেন। তবে ঘটনাটি বাঘা থানা এলাকায়।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম