সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে ট্রেন

সিলেট প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৩:০৩আপডেট : ২৪ মে ২০২১, ১৩:০৩

করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় গণপরিবহন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। সোমবার (২৪ মে) সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৪৭ যাত্রী নিয়ে ছেড়ে গেছে ট্রেন। তবে ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় আন্তনগর ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে সিলেট থেকে সোমবার ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। ১৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এছাড়া ট্রেনের যাত্রা ও আগমন সময়-সূচি একই থাকবে।

তিনি বলেন, ‘রেলওয়ের গেট থেকে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পর যাত্রীদের ট্রেনে যেতে দেওয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ট্রেনে তোলা হয়নি। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই আবার ট্রেনে ওঠেন। আমাদের নিরাপত্তারক্ষীদের কঠোর নজরদারির পাশাপাশি আমরা তদারকি করে যাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম