টাকার বস্তা ফেলে গেলেন ভিক্ষুক

নাটোর প্রতিনিধি
৩০ মে ২০২১, ২২:০২আপডেট : ৩০ মে ২০২১, ২২:১৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাবনা বাসস্ট্যান্ডে জমানো টাকার বস্তা ফেলে গেছেন এক নারী ভিক্ষুক। টাকাগুলোর বিভিন্ন নোট জড়ানো পাকানো থাকায় তা দখল করে ছিল বস্তার পুরো অংশ। উৎসুক জনতা টাকাগুলো গুনে জমা দেন পৌরসভায়।

রবিবার (৩০ মে) রাতে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, এক নারী ভিক্ষুক টাকাগুলো জমিয়েছেন। কিন্তু তিন দিন ধরে তিনি নিখোঁজ। আমরা তার সন্ধান করে টাকাগুলো বুঝিয়ে দেবো।

স্থানীয় ব্যবসায়ী ও মহল্লাবাসীর বরাত দিয়ে মেয়র আরও বলেন, বনপাড়া বাসস্ট্যান্ডে ওই নারী থাকতেন। দেখে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হতো সবার। ছেঁড়া কাপড়ে জড়িয়ে থাকতেন। কোথা থেকে এসেছেন তা কেউ জানে না। হঠাৎ তিন দিন ধরে তাকে কেউ দেখছেন না।

বিকালে বনপাড়া পৌরসভার কর্মীরা বস্তার মুখ খুলতেই টাকাগুলো দেখতে পান। এরপর স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমান। পরে পৌরসভার অনুমতি নিয়ে তারা গুনে দেখেন ১৬ হাজার ৪২০ টাকা। টাকাগুলো পৌরসভায় গচ্ছিত রাখা হয়েছে। 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি