সোমবার থেকে ঢাকায় ৩২ দেশের নৌকর্মকর্তাদের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৬, ২০:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২১:০৭

ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩২টি দেশের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং  মেরিটাইম বিশেষজ্ঞদের অংশগ্রহণে তিনদিনের সম্মেলন শুরু হতে যাচ্ছে ঢাকায়। সোমবার থেকে ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)-২০১৬’ শীর্ষক এই সম্মেলন শুরু হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার জানায়, ইতোমধ্যে হোটেল রেডিসনে সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।

আইওএনএস
সম্মেলনে অংশ নিতে ৩২টি রাষ্ট্রের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাসমূহের প্রধান, মেরিটাইম বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা এরইমধ্যে ঢাকায় আসতেও শুরু করেছেন।
ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী এবং এই অঞ্চলের সমুদ্র বিষয়ক নিরাপত্তা সংস্থাসমূহের উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)’। মূলত ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর মধ্যকার মেরিটাইম নিরাপত্তা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় আইওএনএস। ২০১৪ সালে এ সংস্থার চতুর্থ সম্মেলন অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, পার্থের সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের নৌবাহিনী প্রধানদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নৌবাহিনী প্রধান আগামী দুই বছরের (২০১৬-২০১৮) জন্য আইওএনএস-এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় সংস্থাটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ।
উল্লেখ্য, সংস্থাটির প্রথম সম্মেলন ২০০৮ সালে ভারতে, দ্বিতীয় সম্মেলন ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে, তৃতীয় সম্মেলন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় এবং চতুর্থ সম্মেলন ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়।

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম