হস্তান্তরের একদিন পরেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে জলাবদ্ধতা

কুষ্টিয়া প্রতিনিধি
২০ জুন ২০২১, ২২:৩৭আপডেট : ২০ জুন ২০২১, ২২:৪৭

সরকারের আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভূমিহীনরা। কিন্তু হস্তান্তরের একদিন পরেই শুক্রবার (২০ জুন) বৃষ্টির পানিতে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছে উপকারভোগী কয়েকটি পরিবার।

জানা গেছে, উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় বাসযোগ্য ১৯টি গৃহনির্মাণ করা হয়। ১৭ জুন এসব ঘর নির্ধারিত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু উদ্বোধনের পরের দিন প্রবল বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মানিক বলেন, ‘আশপাশের জায়গার তুলনায় প্রকল্পের ঘর নির্মাণ করার জায়গাটি নিচু। শুক্রবারের বৃষ্টিতে আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকটি ঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১৯টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। তবে জায়গাটি নিচু হাওয়ায় সেখানে চারটি ঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম