অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু জবি শিক্ষকদের

জবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৬, ১২:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১২:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১১ জানয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা। তাদের লাগাতার কর্মবিরতির প্রথম দিন চলছে আজ।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ সোমবার সকাল পৌনে ১১ টার দিকে পূর্ণ দিবস কর্মবিরতির তথ্য নিশ্চিত করেছেন। কর্মবিরতির বাইরে আজ অন্য কোনও কর্মসূচি পালন করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আজ আমরা শুধুই কর্মবিরতির মধ্যে আছি। তবে আমরা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পরে শিক্ষকদের একটি বৈঠকের সম্ভবনাও রয়েছে। সেখানে অন্য কোনও কর্মসূচির ঘোষণা থাকলেও থাকতে পারে।’
উল্লেখ্য, গত ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়।

/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম