চাঁদপুরে ২ শতাধিক অটোরিকশা জব্দ, চালকদের বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
৩০ জুন ২০২১, ২০:২৬আপডেট : ৩০ জুন ২০২১, ২০:২৬

চাঁদপুরে পুলিশ বিভাগ ও প্রশাসন যৌথ অভিযানে লকডাউন অমান্য করে চলা দুই শতাধিক অটোবাইক ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে। এর প্রতিবাদে বুধবার (৩০ জুন) দুপুরে শহরের স্টেডিয়াম রোডে সিএনজি ও বাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ করেন। এ সময় তারা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ।

চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক আজাদ হোসেন বলেন, ‘লকডাউন অমান্য করে গত তিন দিনে রাস্তায় যাত্রী পরিবহনের দায়ে ৯৮টি সিএনজি ও ১৫৬টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আপাতত সেগুলো চাঁদপুর স্টেডিয়ামে রাখা হয়েছে। সেগুলো কীভাবে কখন ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।’

এদিকে অটোরিকশা চালকরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনও ধরনের সহায়তা করা হচ্ছে না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘সড়কে চালকরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনও যানবাহন সড়কে নামলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনও আমাদের কাছে সেই ধরনের কোনও নির্দেশনা আসেনি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম