জানুয়ারির শেষে পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধন করবেন মোদি

সেলিম রেজা, বেনাপোল
১২ জানুয়ারি ২০১৬, ২১:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২২:০৪

পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধন করবেন মোদিবেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা আনতে আধুনিকায়ন করা হচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। যশোরের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় এই আধুনিক চেকপোস্ট তৈরির কাজ শেষের পথে।

চলতি মাসের শেষ সপ্তাহের যে কোনও দিন এ আধুনিক চেকপোস্টটি দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা শুভ উদ্বোধন করবেন বলে বন্দর সূত্র জানিয়েছে।   

এরইমধ্যে বন্দরের নির্মাণ কাজ কেমন চলছে এবং কী পরিমাণ কাজ বাকি আছে, তা সরেজমিনে দেখতে পেট্রাপোল বন্দর ঘুরে গেছেন ভারতের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে ছিলেন ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত, কেন্দ্রের বর্ডার  ম্যানেজমেন্টের সম্পাদক অনুপ কুমার শ্রীবাস্ত। এ সময় বিএসএফ ও শুল্ক দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিগগিরই এর উদ্বোধন করতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত জানান, এ  চেকপোস্ট চালু হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আরও গতি আসবে। রফতানি বাণিজ্য সহজ করার সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে এই বন্দরে। উন্নয়ন কাজ শেষ হলে পেট্রাপোল এলসি স্টেশন আন্তর্জাতিক বাজারে আধুনিক বন্দরের পরিচিতি পাবে।

আধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েক গুণ বৃদ্ধি পাবে তেমনি আমদানিও বাড়বে কয়েক গুণ বলে আশা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এর পরও বর্তমান পেট্রাপোল বন্দরের যে পরিকাঠামো রয়েছে, তাতে বহু সমস্যা। পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউস কর্পোরেশনের যে গুদাম রয়েছে তাতে সব মিলিয়ে ৯শ’ টি ট্রাক দাঁড়াতে পারে।  ট্রাক পরীক্ষার উপযুক্ত ব্যবস্থা নেই। পণ্য-ভর্তি ট্রাকের মধ্যে পাচারের নানা উপকরণ চলে গেলেও তা বোঝার উপায় নেই। তাছাড়া, একই এলাকা দিয়ে পাসপোর্ট নিয়ে মানুষ ও পণ্য নিয়ে ট্রাক যাতায়াত করে। ফলে সবাইকে অসুবিধায় পড়তে হয় ।

ওই সব অসুবিধা দূর করে এবং বাংলাদেশের সঙ্গে স্থলপথে বাণিজ্যের কাজে গতি আনতে পেট্রাপোল বন্দরের পাশেই ‘আধুনিক চেকপোস্ট’ তৈরির পরিকল্পনা করে কেন্দ্র। কয়েক বছর আগে ওই কাজের সূচনা করেছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি-চিদম্বরম। যদিও কাজ শেষ করার নির্দিষ্ট সময় সীমা আগেই শেষ হয়ে গেছে। প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ৪২ একর জমিতে চেকপোস্টটি তৈরি করতে ১৭২ কোটি টাকা খরচ হবে। তবে খরচ কিছুটা বাড়তে পারে। ভারতের ‘রাইস’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান  এ বন্দরের কাজ করছে।

ভারতের শুল্ক দফতরের এক কর্মকর্তা জানান, এখানে দু’হাজার ট্রাক একসঙ্গে দাঁড়াতে পারবে। এখন শুধু পণ্য আমদানি-রফতানির কাজই হবে। ভবিষ্যতে এখান দিয়ে যাত্রী যাতায়াতের কথা আছে। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের দিকের লিঙ্ক রোডও ঘুরে দেখেন। বাণিজ্যে গতি আসার ব্যাপারে আশাবাদী ভারতের ব্যবসায়ীরাও।

উন্নয়ন কাজ শেষ হলে বাণিজ্যে বিরাজমান সব সমস্যার সমাধান হবে দাবি করে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রফতানি-আমদানি জোনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে পেট্রাপোলে। বাংলাদেশ থেকে এখন যেসব পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরে প্রবেশের পর খোলা আকাশের নিচে দিনের পর দিন আটকা পড়ে থাকে। এখন সেটা আর থাকবে না।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন পর ভারত সরকার পেট্রাপোল স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব অনুধাবন করে পেট্রাপোল এলসি স্টেশনকে বন্দরে রূপন্তরিত করার কাজ করেছেন

/জেবি/টিএন/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম