ইসলামপুরে লকডাউনেও পশুর হাট

জামালপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ০৯:১৪আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৯:১৪

চলমান কঠোর লকডাউনে জামালপুরের ইসলামপুরে বসেছে পশুর হাট। এলাকাবাসী জানান, শুক্রবার (৩০ জুলাই) বিকালে ইসলামপুর উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে স্বাস্থ্যবিধি না মেনে চলে গরু-ছাগল ক্রয়-বিক্রয়।

ওই এলাকায় গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ওই গরু হাট পরিচালনা করেন গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ওই গরু হাটটিতে। গরু হাটটিতে তিল ধারণের জায়গায় নেই ক্রেতা-বিক্রেতার পদচারণে। স্বাস্থ্য সচেতনতা কারও মধ্যেই লক্ষ করা যায়নি। এ বাজারে হুমড়ি খেতে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের। কেউই মানছেন না করোনা রোধে স্বাস্থ্যবিধি।

হাটের ইজারাদার আনোয়ার হোসেন বলেন, ‘আমি ইউএনও স্যারকে বলে হাট চালিয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করা হয়েছে।’

স্থানীয় এলাকাবাসী আক্রাম হোসেন, নজরুল ইসলাম, আবেদ আলী, আবুল হাসেম, লুৎফর রহমান, মিস্টারসহ অনেকেই জানান, প্রতি শুক্রবার দুপুরে নাপিতেরচর গো-হাটটি বসছে। এতে আশেপাশের উপজেলাগুলো থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোরশেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলাকার কয়েকজন গরু নিয়ে এসেছিল। তাদের নিষেধ করাতে সবাই গরু নিয়ে চলে গেছে।  বাজার বসতে পারেনি।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মোর্শেদা জামান বলেন, ‘নাপিতেরচর গরু হাট বসার তথ্য আমার জানা নেই। সব ধরনের পশুর হাট আগেভাগেই বন্ধ করে দিয়েছি। বিষয়টি আমি দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান