টাঙ্গাইল শহরে বেইলি ব্রিজ ভেঙে নদীতে

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৯:২০

টাঙ্গাইল পৌর এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ বুধবার ভোরে ভেঙে পড়েছে। এ সময় মালভর্তি একটি ট্রাক নদীতে পরে যায়। ফলে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বেড়াডোমা এলাকার লৌহজং নদীতে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নদীতে পড়ে গেলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে পরায় পশ্চিম অঞ্চলের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরসভার বেরাডোমা, বাসাখানপুর এলাকা, বাঘিল ও দাইন্যা ইউনিয়নসহ চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। অতি দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

টাঙ্গাইল পৌরাসভার নির্বাহী ইঞ্জিনিয়ার মির্জা আরিফ মোহাম্মদ গোলাম আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ব্রিজটির ধারণ ক্ষমতা ছিল পাঁচ টন। ব্রিজের উভয় পাশেই পাঁচ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল না করার নির্দেশিকা আছে। তারপরও নিয়ম না মেনে ৩০ টনের বেশি রড বোঝাই ট্রাক ব্রিজ পার হওয়ার সময় এটি ভেঙে পড়েছে।

বেইলি ব্রিজটির পাশে সাময়িকভাবে একটি বাঁশের পুল তৈরি করে দেওয়া হবে যাতে শহরের পশ্চিমাঞ্চলের লোকজন হেঁটে ও মোটরসাইকেল নিয়ে পার হতে পারে। পরবর্তীতে বেইলি ব্রিজটি ঠিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মির্জা আরিফ।

ঘটনার পর পর স্থানীয় এমপি সানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, দুই বছর আগে ঠিক এরকমই মালবাহী একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে গেলে টানা এক বছর সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এরপর টাঙ্গাইল পৌরসভা এক বছর আগে ব্রিজটি মেরামত করেছিল। বছর ঘুরতে না ঘুরতে আবার সেই দুর্ভোগে পড়েছে এই এলাকার মানুষ।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম