আসামি ছিনিয়ে নিতে হামলা, পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৭:৪২আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৭:৪২

বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুপতলা সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পৌর কাউন্সিলর ও তার ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন– সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়ার মৃত জাহেদ আলী সরদারের বড় ছেলে হিরক আহমেদ জনি (৩৮) এবং ছোট ছেলে সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫)।

সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে সোমবার রাতে কুপতলা সাহাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে চাঁদাবাজি মামলার আসামি হিরক আহমেদ জনিকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। জনিকে ছিনিয়ে নিতে তার ভাই পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনি ও তার লোকজন পুলিশের ওপর হামলা এবং মারপিট করেন। তাদের মারধরে এসআই বাবর, এএসআই কামরুল, কনস্টেবল মাহবুব ও রুবেল আহত হন। এ ঘটনায় জনি ও তার ভাই রনিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জনির বিরুদ্ধে সারিয়াকান্দি ও গাবতলী থানায় ১৪টি মামলা রয়েছে। এ ব্যাপারে এসআই কাজী নজরুল ইসলাম বাদী হয়ে পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনিকে প্রধান আসামি করে ১১ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারের সময় আহত জনি ও রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের