ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ২০:০২আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:০২

বগুড়ার সারিয়াকান্দিতে শিশু (৮) ধর্ষণের অভিযোগে ষষ্ঠ শ্রেণির এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা রবিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলা করলে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদ তাকে শিশু আদালতে পাঠিয়েছেন। আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিলকিস খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত কিশোর সারিয়াকান্দির একটি গ্রামের বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ১৯ আগস্ট সকালে কেক খাওয়ানোর প্রলোভনে প্রতিবেশী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ওই শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে বখাটে কিশোর পালিয়ে যায়। বিষয়টি মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শিশুটির মা ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার বগুড়া শজিমেক হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও জানান, ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে বাবা-মার জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিকে শিশু আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে আদালত কী সিদ্ধান্ত নিয়েছেন তা স্পেশাল পিপি বলতে পারেননি।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম