‘ইউপি নির্বাচনে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে’

কুমিল্লা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ২২:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৩৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।’

সোমবার (৩০ আগস্ট) মন্ত্রীর নির্বাচনি এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত এবং নেতার কথা অমান্য করবে, তাদের কোনও অবস্থায় ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের অবশ্যই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।’

জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম