পরাজিত ইউপি সদস্য প্রার্থীর দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মোংলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনের জের ধরে পরাজিত মেম্বার প্রার্থী জুলফিকার আলী শেখকে (৫৫) কোপানোর পর দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ছোট ভাই বেলায়েত হোসেন শেখকেও (৪৮) কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিছমত জামুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় জুলফিকার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলায়েতের স্ত্রী জানান, ২০ সেপ্টেম্বর ইউপি নিবার্চনে ৮নং ওয়ার্ডে তার ভাসুর জুলফিকার আলী মোরগ প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হন। বৃহস্পতিবার ওই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী ফুটবল প্রতীকের রুস্তম আলী খাঁ এবং তার সমর্থক ফারুক খাঁ, রশিদ খাঁসহ ৮-১০ জনের একটি দল তাদের বাড়িতে আসে। তারা নির্বাচনের জের ধরে তার স্বামী ও ভাসুরকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তী সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, কিছমত জামুয়া গ্রামে তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হলে মামলা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী