ডায়িং মেশিনের গরম পানিতে ঝলসে ৩ শ্রমিক আহত

সাভার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ডায়িং মেশিনের গরম পানিতে ঝলসে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জামগড়ার বেরন ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড নামে কারখানার ডায়িং সেকশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মো. হেলাল (৩০), রঞ্জন (২৩) ও লিমন (২৪)। তারা সবাই ওই কারখানার ডায়িং অপারেটর।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবার সকাল থেকে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। বিকালের দিকে কারখানার বিদ্যুৎ চলে যায়। এ সময় শ্রমিকরা ডায়িং মেশিনের ঢাকনা খুলে কাজ শুরু করেন। এদিকে হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসার পর ডায়িংয়ের গরম পানি তিন শ্রমিকের শরীরের ওপর পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়। তাদের মধ্যে রঞ্জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে।’

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের