সাতক্ষীরা ভ্রাম্যমাণ আদালত ২০১৫: সহস্রাধিক অভিযান, ২ সহস্রাধিক সাজাপ্রাপ্ত

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ০৬:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৬:০৭

সাতক্ষীরা ভ্রাম্যমাণ আদালত ২০১৫: সহস্রাধিক অভিযান, ২ সহস্রাধিক সাজাপ্রাপ্ত

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৫ সাল জুড়ে ১,২০১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময়ের মধ্যে ২,০০৯টি মামলা দায়ের করা হয়েছে এবং এর বিপরীতে ২,৭৯৫ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা থেকে প্রাপ্ত অঙ্ক ৩৮ লাখ ২২ হাজার ৪২৫ টাকা। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি আরও জানিয়েছে, গত এক বছরে জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে মাদক, ইভটিজিং, অবৈধ যানবাহন, বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, ইটভাটা, রেস্তোরাঁ, অবৈধ ক্লিনিক, জনসমাগমে ধূমপানসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালিত হয়।

সূত্রটি আরও জানায়, গত বছরের জানুয়ারী মাসে মোট ১০৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মামলা দায়ের করা হয় ১৫৪টি। এসব মামলায় ৯১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং ১১৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ২ লাখ ১৬ হাজার টাকা।

ফেব্রুয়ারী মাসে ১০৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা করা হয় ১৫৪টি। জেল ও জরিমানা দেওয়া হয় ১৮৬ জনকে। এসময় জরিমানা আদায় করা হয় ১ লাখ ৬৮ হাজার  ৮২৫ টাকা।

মার্চ মাসে ১৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ৩১৫টি। এসব মামলায় ৩৮৮ জনকে সাজা দেওয়া হয়েছে। জরিমানার নগদ টাকা আদায় করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা।

এপ্রিল মাসে ১৭৮টি অভিযান পরিচালনা করা হয়। মামলা করা হয়েছে ৩৮৬টি। সাজা দেওয়া হয়েছে ৫০৬ জনকে। জরিমানা আদায় করা হয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা।

মে মাসে ১৭৭টি আদালত পরিচালনা করে মামলা করা হয় ৪৯৯টি। এসময় সাজা দেওয়া হয় ৭০৪ জনকে। জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯৫০ টাকা।

জুন মাসে ৫২টি আদালত পরিচালনা করে ৮১টি মামলা দায়ের করা হয়। সাজা দেওয়া হয় ৮৫ জনকে। জরিমানা আদায় করা হয় ২ লাখ ৮৭ হাজার ১০০টাকা।

জুলাই মাসে ৫৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ৭৮টি। সাজা দেওয়া হয় ৮৭ জনকে। জরিমানা আদায় করা হয় ১ লাখ ৭০ হাজার ১৫০ টাকা।

আগস্ট মাসে ১০৪টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১৭৫টি। সাজা দেওয়া হয় ২৩৮ জনকে। জরিমানা আদায় করা হয়ছে ২ লাখ ৮৮ হাজার ১০০টাকা।

সেপ্টেম্বর মাসে ১১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ২২৬টি। সাজা দেওয়া হয় ২৩৪ জনকে। জরিমানার টাকা আদায় করা হয় ৩ লাখ ৩১ হাজার ২০০টাকা।

অক্টোবর মাসে ৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ৮০টি। সাজা দেওয়া হয় ১০১ জনকে। জরিমানা আদায় করা হয় এক লাখ ৫৬ হাজার টাকা।

নভেম্বর মাসে ৬৫টি আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয় ১২২টি। সাজা দেওয়া হয় ১৬৯ জনকে। জরিমানা আদায় করা হয় এক লাখ ৫৫ হাজার টাকা।

ডিসেম্বর মাসে ৬৪টি আদালত পরিচালনা করে মামলা দায়ের করা হয় ৯২টি। এসময় সাজা দেওয়া হয় ৯৮ জনকে। জরিমানা আদায় করা হয় এক লাখ ২৭ হাজার টাকা।

এছাড়াও বিভিন্ন ঘটনায় বেশ কিছু ব্যক্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধরনের অপরাধ আগের তুলনায় অনেক কমে এসেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচার করে তাৎক্ষণিক সাজা দেওয়ার সুফল সাধারণ জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছেন।

বিশেষ করে জেলায় মাদকের ভয়াবহতা অনেক কমেছে বলে জানান জেলা প্রশাসক। এই ধারা অব্যাহত রাখতে বিগত বছরের ন্যায় চলতি বছরেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আরও বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার আশা ব্যক্ত করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের