রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৬:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৪৬

রাজশাহী মহানগরীতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রহুল কুদ্দুস এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০),  আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জ্বল হোসেন (৩৪), আব্দুল হালিম (৩৫), ওবেদ (৫০) ও  আবুল হোসেন (৬১)।

গোলাম রহুল কুদ্দুস জানান, শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে জামায়াত-শিবিরের কয়েকজন সদস্য দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। আরএমপির গোয়েন্দা বিশেষ টিম সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে অভিযান পরিচালনা করে দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠক করাকালে জামায়াত-শিবিরের ১২ সক্রিয় কর্মীদেরকে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদি বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বই এবং চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম