ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১০:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১১:১১

ফেনী ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। বুধবার ভোররাতে ফেনীর কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত ও আহত পুলিশ সদস্যরা ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত থেকে মহাসড়কে টহলরত দায়িত্ব পালন করছিলেন।  ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন পাঠান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় পুলিশভ্যানটি খাদে পড়ে গেলে তিনজন আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কনস্টেবল রফিকুল ইসলাম (৫০)  মারা যান।
গুরুতর আহত কনস্টেবল এনামুল হক (৩৮) ও হারুনুর রশিদকে (৩০) প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। 

ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান , নিহত পুলিশ কনস্টেবলের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের