শাশুড়িকে হত্যার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭:১১

পাবনার ভাঙ্গুড়ায় আইরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে তার জামাই রবিউল ইসলাম রবির (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় রেবেকা নামে একজনকে আটক করেছে পুলিশ। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছেলে আবু সামা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

আইরুন নেছা উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুবের স্ত্রী।

মামলার অভিযোগ ও আবু সামার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে রবিউলের সঙ্গে তার বোনের বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই রবিউল শ্বশুরবাড়িতেই থাকতেন। গত আট মাস আগে রবিউল মেয়ে সন্তানসহ তার বোনকে রেখে নিজ গ্রাম একই উপজেলার পাইকপাড়ায় চলে যান। এর পর থেকে তিনি স্ত্রী ও মেয়ের কোনও খোঁজখবর নিতেন না। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে আইরুন নেছা উপজেলার চণ্ডিপুর বাজারে ১০ টাকা কেজির চাল সংগ্রহ করতে যান। সেখানে রবিউলের সঙ্গে তার দেখা হয়। রবিউল তাকে কথা বলার জন্য নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আইরুন নেছার তর্ক হলে তিনি শাশুড়িকে মারধর শুরু করেন। এ সময় রবিউলের মা ও বোন রেবেকা খাতুনও (৩৩) তার সঙ্গে যোগ দেন। মারধরে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন আইরুন নেছা। পরে তাকে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিতে বলেন। কিন্তু তারা অত্যন্ত দরিদ্র হওয়ায় নিজ উপজেলা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বৃদ্ধা আইরুন নেসা মারা যান।

ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। বৃদ্ধা আইরুন নেসার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম