৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:২২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:২২

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায়, আনন্দঘন পরিবেশে ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় জাতীয় স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা আয়োজন রয়েছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। এরপর বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সকাল ১০টায় স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

৫০তম বিজয় উৎসব পালনের জন্য পুরো নগরীকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের