সুন্দরবনে কার্গোডুবির ৩২ দিন পর আরও এক লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:০৫

মোংলা বন্দর ও সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় কয়লাবোঝাই কার্গো ডুবির বত্রিশ দিন পর লস্কর জিহাদ (২১) নামে এক নাবিকের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনগত গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।

শুক্রবার মোংলা থানার ইমার্জেন্সি কর্মকর্তা উপ-পরিদর্শক বিশ্বজিৎ মুখার্জি জানান, পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোটি উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল লাশটি কার্গোর ভেতর থেকে উদ্ধার করে। এ নিয়ে চার জনের লাশ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছেন নাবিক লস্কর হামিদ।

জিহাদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মঞ্জু মার্কেট এলাকার আলম হাওলাদারের ছেলে।

গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বন্দরের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার সময় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে যায় কার্গো জাহাজ এমভি ফারদিন-১। সে সময় ওই কার্গোতে থাকা সাত নাবিকের মধ্যে রিয়াজ ও রায়হান সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও গ্রিজার ও সুকানিসহ পাঁচ জন নিখোঁজ হন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী