বাণিজ্য মেলায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ক্রেতা সেজে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এ জরিমানা করেন।

শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটারে মাসব্যাপী এ মেলা বসেছে। দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- ঢাকা দই ফুচকা অ্যান্ড চটপটি হাউজ ও ক্রাউন ক্যাফে হাউজ।

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, ‘বুধবার সকালে এক ক্রেতা ফোন করে বাণিজ্য মেলায় গ্রাহকদের বিভিন্ন হয়রানির কথা জানান। ওই ক্রেতার অভিযোগ করে বলেন, মেলার ফুচকা ও ক্যাফে হাউজগুলোতে কোনও মূল্য তালিকা টানানো নেই। এ ছাড়া ওই দোকানগুলোতে কোনও পণ্যের প্যাকেটে মূল্য লেখা নেই। দোকানিরা গ্রাহকদের কাছ থেকে তাদের ইচ্ছেমতো দাম আদায় করছেন। ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণও করছেন।’

তিনি বলেন, ‘গ্রাহকের এই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে আমি ক্রেতা সেজে বাণিজ্য মেলায় গিয়ে অভিযোগের সত্যতা পাই। পরে ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ঢাকা দই ফুচকা অ্যান্ড চটপটি হাউসকে দুই হাজার ও ক্রাউন ক্যাফে হাউসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটিকে সর্তক করেছি। ভোক্তার অধিকারের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম