ট্রাকের চাকা ফেটে রিং ছিটকে মাথায় পড়ে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২৩:০২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৪১

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে ট্রাকের চাকা ফেটে রিং ছিটকে মাথায় আঘাত পেয়ে মাসুম আহমদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে এ ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবক মাসুম সদরঘাট উত্তরপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুম সন্ধ্যায় মহাসড়কের পার্শ্ববর্তী চা-স্টলে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ঢাকা থেকে সিলেটগামী অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এসময় চাকার রিং ছিটকে পাশের দোকানে বসে থাকা মাসুমের মাথায় পড়ে। এ ঘটনায় মাসুম ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে পুলিশের পৃথক দল ও দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমনসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান