লক্ষ্মীপুরে তীব্র শীতে রোগাক্রান্ত চার শতাধিক শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ২২:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২৩:২০

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার অপেক্ষায় শিশুরা

লক্ষ্মীপুরে তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ভর্তি হয়েছে চার শতাধিক শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশুরোগ চিকিৎসক ডা. মাঈন উদ্দিন।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি বেডে দুইজন করে শিশু রাখার পরও স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে রেখে তাদের চিকিৎসা করতে হচ্ছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৭০/৮০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন যাদের সিংহভাগ শিশু।

সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁঞা বলেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। সাধ্যমত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সদর হাসপাতালে ঠাণ্ডাজনিত কারণে কোনও শিশুর মৃত্যু হয়নি।

কিন্তু রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা শহরের সদর হাসপাতাল ছাড়া উপজেলা কমপ্লেক্স হাসপাতালগুলোয় সুচিকিৎসার অভাব রয়েছে। ওষুধের অভাব পরিলক্ষিত হচ্ছে।  চিকিৎসক সংকট রয়েছে। সেইসঙ্গে হাসপাতালের পরিবেশও অস্বাস্থ্যকর।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী