সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৪

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৩

সুনামগঞ্জের তাহিরপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ, নারীসহ ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সাবেক ছাত্রলীগ নেতা রাজন ও যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন– সুমি আক্তার (৪৫), অনীক মিয়া (২২), আনজুমিয়া (৪০), ওমর গনি (১৩), রুনা বেগম (৫০), মাসুম মিয়া (২২), রাসেল মিয়া (৩০), মনিরা বেগম (২৩), নেজারুল মিয়া (৩৫), তাহিরপুর থানা পুলিশের এসআই শাহাদাৎ হোসেন (৩০) ও শফিক (৩৫), কনস্টেবল জয়দেব দাস (২৯), তারেক (২৬) ও আদিল মাহমুদ (২৯)।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার সুমন চন্দ্র বর্মণ বলেন, ‘মারামারির ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ও তাহিরপুর থানার ওসি বলেন, ‘সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী