সুন্দরগঞ্জ ইউএনও’র জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ১৫:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫

ইউএনও'র ক্ষতিগ্রস্ত জিপগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি পাজেরো জিপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার ডোমেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  
এ ঘটনায় আহতরা হলেন ইউএনও’র  জিপের চালক এরশাদুল হক, ইউএনও অফিসের টেকনিশিয়ান মাসুদা বেগম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আয়শা বেগম ও সুন্দরগঞ্জ পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মিয়া। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, গাইবান্ধায় চলমান ডিজিটাল মেলায় অংশ নিতে সকাললে ইউএনও’র ব্যবহৃত সরকারি পাজেরো জিপে উপজেলা পরিষদের কয়েকজন কর্মচারী রওনা হয়। পথে সুন্দরগঞ্জ -গাইবান্ধা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট এলাকায় ঢাকা থেকে সুন্দরগঞ্জগামী একটি কোচের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটির তেমন কিছু না হলেও ইউএনও’র জিপটি দুমরে-মুচড়ে যায় এবং ওই জিপের চালকসহ  চার জন আহত হয়।
তিনি আরও জানান, কোচের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে কোচটি আটক করা হয়েছে। এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের