মাদক মামলায় ছেলেকে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

মোংলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ২১:০২আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:০২

বাগেরহাটের মোংলায় দোকানে ইয়াবা রেখে এক তরুণ ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে মোংলা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিউলী ইয়াসমিন নামে এক গৃহিণী।

এ সময় শিউলি ছেলের মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে তার পুত্রবধূ তাসলিমা বেগম এবং পাঁচ বছর বয়সী নাতনিও ছিলেন। তারাও এ সময় কাঁদছিলেন।

ন্যায় বিচারের দাবি নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলী ইয়াসমিন বলেন, ‘চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে  মঙ্গলবার ধার-দেনা করে আমার ছেলে আব্দুল আলীমের দোকানে প্রায় চার লাখ টাকার মালামাল ওঠানো হয়। এদিন বিকালে দোকানে মিলাদ ও দোয়ার আয়োজন করার কথা ছিল। কিন্তু সকাল ১১টার দিকে মালামাল গোছানো এবং মিলাদের জন্য প্রস্তুতি নিতে আমার ছেলে ব্যস্ত থাকার সুযোগে স্থানীয় যুবক ফরিদ দোকানে প্রবেশ করে। ফরিদ দোকানের ভেতরে একটি কৌটা নিয়ে নাড়াচাড়া করতে থাকলে আমার ছেলের নজরে পড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে ওই যুবক দ্রুত চলে যায়। বহিরাগত ওই যুবকটি দোকান ত্যাগ করতে না করতেই সাদা পোশাকধারী পাঁচ-ছয় জন অপরিচিত লোক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচয়ে দোকানে থাকা মালামালের ভেতরে তল্লাশি শুরু করে। এক পর্যায় যুবক ফরিদের নাড়াচাড়া করা সেই কৌটা তুলে তাতে মাদক (ইয়াবা) রয়েছে বলে আমার ছেলেকে হ্যান্ডকাফ লাগিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে।’

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে গৃহিণী শিউলী ইয়াসমিন আরও বলেন, ‘বন্দর বিপণি মার্কেটের একটি দোকান কক্ষ ব্যবহার করে শ্রাবণ নামে এক যুবক দীর্ঘদিন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা, সেবন এবং অপরাধী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে আমি ও আমার পরিবার ইতোমধ্যে কয়েক দফা হামলার শিকার হয়েছি।’

তিনি অভিযোগ করেন, শ্রাবণ নামের ওই যুবক বিভিন্ন সময় লোক ব্যবহার করে অন্যকে জব্দ করতে বন্দর কর্তৃপক্ষসহ নানা দফতরে কাল্পনিক অভিযোগ দায়েরসহ হয়রানি করে থাকে।

এ বিষয়ে প্রশাসনের কর্তা-ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা মাদক মামলা থেকে পরিত্রাণ চান শিউলী ইয়াসমিন।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান